ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

চুরির অভিযোগে শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, মামলা

টাঙ্গাইলের মধুপুরে ৮ বছরের শিশুকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১২:১৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১২:১৫:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩০ বার পঠিত
চুরির অভিযোগে শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, মামলা ছবি সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে চুরির অভিযোগে জিহাদ নামে আট বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে দোকানদার মফেজ উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গুবোদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাতে মধুপুর থানায় মামলাটি করা হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা-মা তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে নানা-নানির কাছে থাকে।
 

স্থানীয়দের অভিযোগ, জিহাদ এলাকার মফেজ উদ্দিনের দোকানে গেলে টাকা চুরির অভিযোগে তাকে মারধর করা হয়। একপর্যায়ে শিশুটিকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে শিশুটির নানা গ্রামবাসীর সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, শিশুটির নানা মফিজুল ইসলাম বাদী হয়ে মফেজ উদ্দিনকে আসামি করে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।