ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের আদেশ, আগেও দুই আদালতে জামিন পাননি তিনি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১২:৪১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১২:৪১:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ সংগৃহীত ছবি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকেও তার জামিন আবেদন নাকচ হয়েছিল।


বৃহস্পতিবার আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মফিজুল ইসলাম আশরাফ। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করেন বলে জানিয়েছেন তার আইনজীবী।


গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


সালমান শাহর মৃত্যুর ঘটনায় গত বছরের ২০ অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে মামলাটি দায়ের করেন তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজের ফ্ল্যাটে মারা যান জনপ্রিয় এই চিত্রনায়ক। তার প্রকৃত মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলেছে।


সালমান শাহর মৃত্যুর পর তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যার অভিযোগ তুলে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি।


আদালতের নির্দেশে তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা রিভিশন মামলা করেন। পরে ২০০৩ সালের ১৯ মে আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও তাতেও হত্যার অভিযোগ নাকচ করা হয়।


পরবর্তী সময়ে সালমান শাহর মা নীলা চৌধুরী ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন এবং ১১ জনের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। এরপর র‌্যাব তদন্তের দায়িত্ব পেলেও ২০১৬ সালে আদালতের নির্দেশে সংস্থাটি তদন্ত থেকে সরে যায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্ত করে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।


পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ৫৪ জন সাক্ষীর বক্তব্য ও জব্দ করা আলামত বিশ্লেষণ করে হত্যার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটি সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। তবে ওই প্রতিবেদনে সন্তুষ্ট হননি তার মা।


সর্বশেষ গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করেন। আদালত সালমান শাহর বাবার অভিযোগ এবং ঘটনায় সংশ্লিষ্ট রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি বিবেচনায় নিয়ে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে রমনা মডেল থানাকে প্রতিবেদন জমা দিতে বলা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।