ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে নিয়ে ১৫ দিনের প্রদর্শনী হওয়ার কথা ছিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৯:৫০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৯:৫০:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত সংগৃহীত ছবি

জেল হত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের পূর্বনির্ধারিত বিশেষ প্রদর্শনী নিরাপত্তার কারণে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় জাদুঘর কর্তৃপক্ষ।


মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক ও গবেষক মফিদুল হক যুগান্তরকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমান পরিস্থিতি কিছুটা শঙ্কাজনক মনে করায় অনুষ্ঠানটি স্থগিত রাখার অনুরোধ জানায়। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রদর্শনী স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।


এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ প্রদর্শনীতে বাধা দেয়নি; বরং নিরাপত্তার স্বার্থে তা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


মঙ্গলবার বিকালে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক ১৫ দিনব্যাপী বিশেষ প্রদর্শনীটি শুরু হওয়ার কথা ছিল। এতে মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবদান, ত্যাগ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরার প্রস্তুতি নিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রদর্শনীটি আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল।


অনুষ্ঠানে মূল বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।


উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। দিনটি বাংলাদেশে জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।