ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে তা জানানোর আহ্বান জানানো হয়েছে; এছাড়া ঢাকায় ‘হ্যালো ডিসি’-এর আদলে ব্রাহ্মণবাড়িয়াতেও সেবাগ্রহীতাদের জন্য একই সেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১০:১৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১০:১৪:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আওতাধীন সরকারি সেবা নিতে গিয়ে অনিয়ম, দুর্নীতি, ঘুষ, হয়রানি কিংবা কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হলে তা জেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাইপূর্বক বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
 
সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানানো হয়। এতে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, ঘুষ, হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তা কর্তৃপক্ষের নজরে আনার জন্য বলা হয়েছে।
 
এদিকে, মুঠোফোনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে ঢাকার ‘হ্যালো ডিসি’-এর আদলে ব্রাহ্মণবাড়িয়ায় ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা রয়েছে কি না জানতে চাওয়া হলে, জবাবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুসাঈদ ব্রাহ্মণবাড়িয়ায় ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান।
 
নাগরিকদের সরকারি সেবা প্রাপ্তি সহজ করা এবং সেবা-সংক্রান্ত সমস্যা, অনিয়ম ও অভিযোগ সরাসরি জেলা প্রশাসনের নজরে আনার সুযোগ তৈরি হলে তা সাধারণ মানুষের জন্য কার্যকর একটি যোগাযোগের মাধ্যম হতে পারে।
 
সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে কোনো নাগরিক হয়রানি, অযৌক্তিক বিলম্ব, ঘুষ দাবি কিংবা অন্য কোনো অনিয়মের মুখোমুখি হলে অভিযোগ জানানোর সহজ ও কার্যকর ব্যবস্থা থাকা জরুরি। একই সঙ্গে অভিযোগ গ্রহণের পর যথাযথ যাচাই-বাছাই, অনুসন্ধান এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
 
জেলা প্রশাসনের বার্তায়ও স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, ঘুষ, হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বিষয়টি অবহিত করতে হবে।
 
‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে জেলা প্রশাসন ও সাধারণ নাগরিকের মধ্যে সরাসরি যোগাযোগের একটি নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। তবে উদ্যোগটির কার্যকারিতা নির্ভর করবে অভিযোগ গ্রহণের পাশাপাশি অভিযোগের যথাযথ অনুসন্ধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা কতটা কার্যকরভাবে নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।