বাংলামোটরে যুবককে মাথায় আঘাতের অভিযোগ যুবদলের নেতার বিরুদ্ধে
রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান নামের এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার এবং ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০২-১০-২০২৬ ১০:২৩:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১০-২০২৬ ১০:২৩:১৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭২ বার পঠিত
ছবি: সংগৃহীত
রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
পরে সেখানে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় আহত সোহানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে হাতিরঝিল থানাধীন বাংলামোটর মোড়ের উত্তর পাশের পাম্পের গলিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি আসাদ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।