ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

তিস্তা মহাপরিল্পনায় চীনসহ সুবিধাজনক উৎস থেকে অর্থায়ন নেওয়া হবে

তিস্তা মহাপরিকল্পনায় নদীভাঙন রোধের পাশাপাশি পানি সংরক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নে চীনসহ যেকোনো সুবিধাজনক দেশ বা উৎস থেকে অর্থায়ন নেওয়া হবে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:২৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:২৭:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
তিস্তা মহাপরিল্পনায় চীনসহ সুবিধাজনক উৎস থেকে অর্থায়ন নেওয়া হবে ছবি: সংগৃহীত
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনসহ যে কোনো সুবিধাজনক দেশ বা উৎস থেকে অর্থায়ন নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনায় নদীভাঙন রোধের পাশাপাশি এবার পানি সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
 
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
 
জাহেদ উর রহমান বলেন, জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতি বেড়ে যায়। এর ফলে বিনিয়োগ কমে যাওয়ার পাশাপাশি কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ে। এতে অনেক মানুষ বেকার হয়ে পড়তে পারেন, যা সরকারের জন্যও অনুকূল পরিস্থিতি নয়।
 
তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি এমনিতেই বাড়তি থাকার মধ্যে জ্বালানির দাম বাড়ানোয় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এর জন্য সরকারকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মাসুল দিতে হবে। তবে জ্বালানি সংকট কমে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
ব্যাটারিচালিত অটোরিকশার কিছু ইতিবাচক দিক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তবে লাগামহীন ও নিয়ন্ত্রণহীনভাবে এসব যানবাহন সড়কে চলাচল করতে পারে না। বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে সরকার এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে।
 
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাহেদ উর রহমান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।