ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

১৫টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করছে বাংলাদেশ

সরকারি বেসরকারি অংশীদারত্বে প্রকল্পগুলো এগিয়ে নিতে বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৯:৫২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৯:৫২:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
১৫টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করছে বাংলাদেশ সংগৃহীত ছবি

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে ১৫টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করছে বাংলাদেশ। সরকারি বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কাতারের দোহায় ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬ এ বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। 


রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনভেস্ট বাংলাদেশ জানায়, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) আয়োজনে দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।


ফোরামের গ্লোবাল ইনভেস্টমেন্ট প্রমোশন কনফারেন্সের একটি মন্ত্রিপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী। সেখানে জলবায়ু অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিবেশ এবং প্রয়োজনীয় অবকাঠামো নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের জ্বালানি খাতের অগ্রাধিকার ও বিনিয়োগের সুযোগ তুলে ধরেন তিনি।


আলোচনায় বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি বেসরকারি অংশীদারত্ব নিয়ে কাজ করা তিনটি সংস্থাকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ গঠনের ফলে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগকারীরা কী ধরনের সুবিধা পাবেন, সে বিষয়েও প্রশ্ন ওঠে। জবাবে আশিক চৌধুরী বিনিয়োগ উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করেন।


ইনভেস্ট বাংলাদেশের পাইপলাইনে থাকা ১৫টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। তবে প্রকল্পগুলোর বাস্তবায়ন ও বিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি নির্ভর করবে বিনিয়োগ, অবকাঠামো এবং সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।