ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হামের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কার্যকর নয়, টিকাদানে জোর চিকিৎসকদের

ডেঙ্গু ও হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ায় উদ্বেগে অভিভাবকেরা। চিকিৎসকেরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদানের বিকল্প নেই।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১০:৪৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১০:৪৩:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
হামের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কার্যকর নয়, টিকাদানে জোর চিকিৎসকদের ছবি—সংগৃহীত

দেশে শিশুদের মধ্যে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুদের চিকিৎসা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া নিয়েও ভোগান্তির কথা জানিয়েছেন কেউ কেউ। চিকিৎসকেরা বলছেন, হামের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। এ রোগ প্রতিরোধে টিকাদানের বিকল্প নেই।


সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে ব্যস্ত সময় পার করেন চিকিৎসকেরা। অন্যদিকে, অসুস্থ সন্তানকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় কাটছে অভিভাবকদের।


চিকিৎসকদের মতে, চলতি বছর ডেঙ্গুর উপসর্গ ও রোগের ধরনে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে জ্বরের তীব্রতা তুলনামূলক কম থাকলেও রোগী দ্রুত শকের পর্যায়ে চলে যাচ্ছেন। সময়মতো চিকিৎসা না নেওয়ায় জটিলতা বাড়ছে এবং পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।


বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম বলেন, হামের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। এ রোগ প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। তাই শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সময়মতো টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।