ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নোবিপ্রবিতে আসছেন নাহিদ ইসলামসহ এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা

আগামী ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে নবীন বরণ ও জুলাই অভ্যুত্থানের আহতদের সম্মাননা অনুষ্ঠান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৫:৩১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৫:৩১:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৭ বার পঠিত
নোবিপ্রবিতে আসছেন নাহিদ ইসলামসহ এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি।


শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর এবং যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাতের।


এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম।


আয়োজনের বিষয়ে ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, “নতুন সংগঠন হিসেবে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে। সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন, যার প্রায় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ, আগামী ৭ নভেম্বর ২০২৪ সালের একদফার ঘোষক নাহিদ ইসলাম আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আশা করি, সবার সহযোগিতায় আয়োজনটি সফল হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।