ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চন্দনাইশে বাস দুর্ঘটনায় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল নেতার মর্মান্তিক মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:৪৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১০:৪৯:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
চন্দনাইশে বাস দুর্ঘটনায় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল নেতার মর্মান্তিক মৃত্যু স্বেচ্ছাসেবকদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক টিপু সুলতান (৩২)।
চন্দনাইশের বরমা-বৈলতলী সড়কের কেশুয়া রাস্তার মাথা টিনেরহাট নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী বরমা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক টিপু সুলতান (৩২)।
 
আজ সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হলেও তাদের নাম পাওয়া যায়নি।
 
স্থানীয় গণমাধ্যমকর্মী ওমর ফারুক জানান, বরমা সড়ক হয়ে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কেশুয়া রাস্তার মাথা টিনেরহাট নামক স্থানে পৌছলে সড়কে দাড়িয়ে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয়। পরবর্তীতে সড়কের পাশে দাড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহী টিপু সুলতানকে ধাক্কা দিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
 
এ সময় স্থানীয়রা গুরুতর আহত টিপু সুলতানকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্র্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত টিপু সুলতান পশ্চিম কেশুয়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
 
এদিকে ঘটনার পর স্থানীয় জনতা বৈলতলী-বরমা সড়ক ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে ব্যারিকেড তুলে নিয়ে প্রায় ১ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর বিক্ষুদ্ধ জনতা সাতঘাটিয়া পুকুরপাড় এলাকাস্থ লালবোর্ড বাস-মালিক সমিতির অফিস ভাঙচুর করে বলে জানা যায়।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।