ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সাতক্ষীরায় গভীর রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য অর্পণ, ভেঙে দিল ছাত্র-জনতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৬:০৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৬:০৪:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
সাতক্ষীরায় গভীর রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য অর্পণ, ভেঙে দিল ছাত্র-জনতা ছবি সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর রাতে পুষ্পমাল্য অর্পণের ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দিয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পুষ্পমাল্য অর্পণ করা হলেও দুপুরের দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দেয়। ফুটেজে দেখা যায়, মো. রাসেল হোসেন প্রতিকৃতিতে ফুল দিচ্ছেন, তার সঙ্গে থাকা আরেকজন মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। কলারোয়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের কেউ এখনও আটক হয়নি।
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন ফেসবুকে পোস্ট দিয়ে ইউএনওর ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং অভিযোগ তোলেন যে তিনি প্রতিকৃতি ভাঙা ঠেকাতে বাধা দিয়েছেন।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।