ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৫০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৫০:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
চিকিৎসকদের উদ্দেশে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্বীকার করেন, গণমাধ্যমে তার বক্তব্য আংশিকভাবে উপস্থাপিত হওয়ায় অনেকের কাছে ভুল ধারণা তৈরি হতে পারে।
 
ড. আসিফ নজরুল লিখেছেন, শনিবার এক অনুষ্ঠানে তিনি রোগী হিসেবে ইতিবাচক অভিজ্ঞতার পাশাপাশি অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে চিকিৎসকদের নিয়ে কিছু সমালোচনা তুলে ধরেছিলেন। তবে বক্তব্যের মূল অংশে তিনি পরিষ্কার করেছিলেন যে অভিযোগগুলো সব চিকিৎসকের বিরুদ্ধে নয়, বরং একটি নির্দিষ্ট অংশের চিকিৎসকের বিরুদ্ধে। কিন্তু পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের সময় বিষয়টি পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি।
 
তিনি বলেন, এতে অনেকের কাছে মনে হতে পারে যে তিনি ঢালাওভাবে সব ডাক্তারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন, যা সঠিক নয়। দেশে অসংখ্য চিকিৎসক নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে রোগীদের সেবা করছেন—তাদের প্রতি তার সর্বোচ্চ সম্মান রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সীমিতসংখ্যক চিকিৎসকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
 
এর আগে শনিবারের অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলেছিলেন, দেশের কিছু চিকিৎসক কি রোগীদের স্বার্থের পরিবর্তে ওষুধ কোম্পানির স্বার্থকে প্রাধান্য দেন? তিনি সমালোচনা করেছিলেন যে অনেক বড় হাসপাতাল ও ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তারদের সঙ্গে সাক্ষাতের বিশেষ সময় বরাদ্দ থাকে, যা অন্য কোনো দেশে দেখা যায় না।
 
এই বক্তব্যের পর চিকিৎসক মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম ও জাতীয় নাগরিক পার্টি পৃথক বিবৃতিতে ড. আসিফ নজরুলের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।