ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জুলাইয়ে এনবিআর রাজস্ব আহরণে ২৪% প্রবৃদ্ধি, তবে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:০১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:০১:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
জুলাইয়ে এনবিআর রাজস্ব আহরণে ২৪% প্রবৃদ্ধি, তবে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব সংগ্রহ চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম মাস জুলাইয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ সময়ে রাজস্ব আহরণ বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকায়, যা গত বছরের একই মাসের তুলনায় ২৪ দশমিক ৩৩ শতাংশ বেশি।
 

২০২৪ সালের জুলাইয়ে রাজস্ব আহরণ হয়েছিল ২১ হাজার ৯১৬ দশমিক ০৮ কোটি টাকা। তবে প্রবৃদ্ধি থাকলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি। জুলাই মাসে রাজস্ব সংগ্রহের লক্ষ্য ছিল ৩০ হাজার ১১০ দশমিক ৯৬ কোটি টাকা, কিন্তু প্রকৃত আহরণ হয়েছে তার চেয়ে প্রায় ২ হাজার ৮৬২ কোটি টাকা কম।
 

এনবিআরের হিসাব বলছে, ২০২৫ সালের জুলাইয়ে কাস্টমস উইং থেকে আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা, যা ১৭ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। একই সময়ে ভ্যাট উইং থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা—এ খাতে প্রবৃদ্ধির হার সর্বোচ্চ ৩২ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া ইনকাম ট্যাক্স উইং থেকে আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা, যা ২১ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি।
 

বিশ্লেষকদের মতে, প্রবৃদ্ধি সত্ত্বেও লক্ষ্যমাত্রার ঘাটতি পূরণে করদাতাদের অংশগ্রহণ বৃদ্ধি, রাজস্ব প্রশাসনে দক্ষতা এবং কর ব্যবস্থার আধুনিকায়ন জরুরি হয়ে উঠছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।