ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

২৩টি রাজনৈতিক দলের মতামত জমা, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ

প্রেস রিলিজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০১:০২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০১:০২:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
২৩টি রাজনৈতিক দলের মতামত জমা, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনে এগিয়ে এসেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনে ইতোমধ্যে ২৩টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে তাদের মতামত জমা দিয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
কমিশনে মতামত প্রদানকারী দলগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও বাংলাদেশ খেলাফত মজলিস।
 
এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
 
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও কয়েকটি রাজনৈতিক দল শিগগিরই মতামত জমা দেবে। সব দলের পরামর্শ ও সুপারিশ একত্র করে কমিশন একটি প্রস্তাবিত কাঠামো তৈরি করবে, যা পরবর্তীতে জাতির সামনে উপস্থাপন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।