আসামে ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন অনুভূত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১১:২১:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১১:২১:২৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১০৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
রোববার বিকেল পাঁচটার পরপরই বাংলাদেশের কয়েকটি এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ১৪ মিনিটে এ কম্পন টের পাওয়া যায়। ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভারতের আসাম রাজ্যে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ঘটে বিকেল ৫টা ১১ মিনিটে। আসামের উদালগুড়ি থেকে প্রায় ১৪ কিলোমিটার পূর্বে, মাটির ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল শনাক্ত করা হয়। ইউএসজিএস-এর হিসাব অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
এখন পর্যন্ত এই ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।