ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কুমিল্লায় চুরির অভিযোগে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, র‍্যাবের অভিযানে আটক ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:৩৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:৩৪:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
কুমিল্লায় চুরির অভিযোগে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, র‍্যাবের অভিযানে আটক ৩ ছবি সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে চুরির অভিযোগে এক যুবকের ওপর কুকুর লেলিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন যুবক এ ঘটনায় জড়িত বলে জানা গেছে। নির্যাতনের একটি ৩১ সেকেন্ডের ভিডিও শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং দোষীদের গ্রেফতারের দাবি ওঠে।
 

ভুক্তভোগীর নাম জয় চন্দ্র সরকার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ সরকারের ছেলে। ভিডিওতে দেখা যায়, তাকে আটকে রেখে কুকুর দিয়ে আক্রমণ চালানো হয়।
 

ঘটনার পর র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল দ্রুত অভিযান শুরু করে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‍্যাব জানায়, ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে, যদিও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
 

র‍্যাব জানিয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর শাকতলা সিপিসি-২ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ ঘটনার পর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।