ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাখাইনের সহিংসতায় নতুন দেড় লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয়: ইউএনএইচসিআর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৫৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০১:০০:৩১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
রাখাইনের সহিংসতায় নতুন দেড় লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয়: ইউএনএইচসিআর ছবি সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে নতুন করে সহিংসতা শুরু হওয়ায় ২০২৩ সালের শেষ দিক থেকে এ পর্যন্ত দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
 

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অনুপ্রবেশকারীদের অধিকাংশই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। এর ফলে ২০১৭ সালের সেনা অভিযানের পর থেকে বাংলাদেশে আশ্রিত প্রায় ১০ লাখ রোহিঙ্গার সঙ্গে নতুন শরণার্থীদের সংখ্যা যোগ হয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
 

রাখাইন রাজ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে রোহিঙ্গাদের ভবিষ্যৎ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। স্থানীয় পর্যায়ের রোহিঙ্গাদের কণ্ঠস্বর আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়াই এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য।
 

ইউএনএইচসিআর জানিয়েছে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে হলে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের পথ তৈরি করতে হবে। সংস্থাটি আশা করছে, এই প্রতিবেদনের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরিতে সদস্য রাষ্ট্র, আন্তঃসরকারি সংস্থা ও দাতারা অগ্রাধিকার নির্ধারণ করতে পারবে।

এছাড়া জাতিসংঘের ৫৯তম মানবাধিকার কাউন্সিলে হাইকমিশনারের উপস্থাপিত প্রতিবেদনের ভিত্তিতে মিয়ানমারের অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি আরও জোরদার করার কথাও এতে বলা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।