ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আকাশপথে ইয়াবা চোরাচালান বেড়েছে, নতুন কৌশলে ধরাছোঁয়ার বাইরে কারবারিরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১২:৪০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১২:৪০:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
আকাশপথে ইয়াবা চোরাচালান বেড়েছে, নতুন কৌশলে ধরাছোঁয়ার বাইরে কারবারিরা ছবি: সংগৃহীত

সড়ক ও নৌপথের পাশাপাশি দেশের আকাশপথেও ক্রমেই বাড়ছে মাদক চোরাচালান। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পাচারকারীরা নতুন নতুন কৌশল ব্যবহার করে ইয়াবা বহন করছে—কখনো লাগেজের ভেতর বিশেষ চেম্বার তৈরি করে, আবার কখনো কাপড়ের ভেতরে বা যাত্রীদের পাকস্থলীর মাধ্যমে।
 

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজের হাতল ও কাপড়ে লুকানো প্রায় আট হাজার ইয়াবাসহ এক মা ও মেয়েকে আটক করেছে আর্মড পুলিশ। লাগেজের হাতলের ভেতর থেকে উদ্ধার হয় ছয় হাজার পিস ইয়াবা এবং কাপড়ের মধ্যে পাওয়া যায় আরও দুই হাজার পিস। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক রোজিনা ও তার মেয়ে ফাহমিদা কক্সবাজার থেকে টাকা নিয়ে এভাবে মাদক বহন করছিলেন।
 

পুলিশ জানায়, গত এক বছরে এ ধরনের অন্তত ১০টি চালান আটক করা হয়েছে, যেখানে প্রায় দেড় লাখ ইয়াবা উদ্ধার এবং ১৪ জন গ্রেফতার হয়েছে। একইসঙ্গে, পাকস্থলীর ভেতর করেও ইয়াবা বহনের ঘটনা ধরা পড়েছে। গত ১৭ সেপ্টেম্বর কক্সবাজার থেকে আসা রাজু মোল্লার দেহে এক্সরে করে ডিম্বাকৃতির ২০টি বস্তু শনাক্ত করা হয়, যেগুলো থেকে বের হয় এক হাজার ইয়াবা।
 

আর্মড পুলিশের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মিয়ানমারের মংডু থেকে ইয়াবা সমুদ্রপথে এনে নাফ নদীর মাধ্যমে কক্সবাজারে পৌঁছায়। পরে টেকনাফ ও উখিয়া হয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় আসে। স্থানীয় ব্যবসায়ী ও কিছু রোহিঙ্গা এতে জড়িত।
 

তবে আটক হওয়া বেশিরভাগ ইয়াবা বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়েনি। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে স্ক্যান না করার কারণে এমনটা ঘটছে। তারা বলছেন, মাদক চোরাচালান রোধে বিমানবন্দরে উন্নতমানের স্ক্যানার স্থাপন, প্রযুক্তিগত ঘাটতি পূরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।