ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

রাউজানে গুলিতে বিএনপি নেতা আবদুল হাকিম নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৬:৩৫:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৬:৩৫:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
রাউজানে গুলিতে বিএনপি নেতা আবদুল হাকিম নিহত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেট কারে রাউজান থেকে শহরের পথে রওনা হলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত কাছাকাছি গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। আবদুল হাকিমের বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলি লাগে বলে জানানো হয়েছে।
 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। নিহতের বাড়ি বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামে। তিনি এলাকায় হামিম এগ্রো নামে একটি গরুর খামারের মালিক ছিলেন এবং দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত হলেও তার দলীয় পদ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
 

হত্যার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হামলার পর তার ব্যবহৃত প্রাইভেট গাড়ি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। বিএনপির সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।