ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৫:৩৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৫:৩৮:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন ছবি সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে টহল চলাকালে মাইন বিস্ফোরণে বিজিবির এক সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত নায়েক মো. আক্তার হোসেনের এক পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্য পাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। তিনি জানান, আহত সদস্যকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রামু সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র ও বিজিবি কর্মকর্তারা জানান, নাইক্ষ্যংছড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় বহু স্থানে মিয়ানমারের পক্ষ থেকে পুঁতে রাখা স্থলমাইন এখনো সক্রিয় রয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চল ও ঘন অরণ্যের কারণে এসব মাইন শনাক্ত ও অপসারণ কঠিন হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে অন্তত ১৬ জন আহত হয়েছেন— যার মধ্যে ২০২৩ সালে ৩ জন, ২০২৪ সালে ৩ জন এবং ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১০ জন আহত হন। সর্বশেষ রোববারের ঘটনায় আবারও সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বাংলাদেশের নিরাপত্তা ও মানবিক ঝুঁকি উভয়ই বাড়াচ্ছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।