ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী নজরুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী নজরুল ছবি সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকায় এক নারীর মরদেহ ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কলাবাগান প্রথম লেনের একটি বাসা থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম তাসলিমা আক্তার। তার স্বামী নজরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

তাসলিমার মেয়ের অভিযোগ, তার বাবা মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত পারিবারিক কলহের কারণে মা–বাবার মধ্যে ঝগড়া হতো। প্রায়ই তিনি তাসলিমাকে মারধর করতেন। অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে মাকে হত্যার পর নজরুল লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে সকালে মেয়েদের বোনের বাসায় পৌঁছে দেন।

খবর পেয়ে পুলিশ বাসার তালা ভেঙে ডিপ ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে। কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গৃহকলহের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে।

এ ঘটনায় নিহতের পরিবার কলাবাগান থানায় মামলা করেছে। তারা নজরুল ইসলামের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।