ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জেলা ঘোষণার দাবিতে ভৈরবে রেল অবরোধ, পাথর নিক্ষেপে আহত যাত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৪:৪৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৪:৪৯:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
জেলা ঘোষণার দাবিতে ভৈরবে রেল অবরোধ, পাথর নিক্ষেপে আহত যাত্রী ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে জেলা ঘোষণার দাবিতে স্থানীয়রা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনে চলা এ অবরোধে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এতে ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট ও ঢাকা–কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।
 
অবরোধ চলাকালে বিক্ষুব্ধরা ঢাকা থেকে চট্টগ্রামগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করলে কয়েকজন যাত্রী আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ জানান, অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন। পরে পাথর নিক্ষেপের ঘটনায় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে ট্রেন চলাচল স্বাভাবিক করে। উপকূল এক্সপ্রেস ট্রেনে কতজন যাত্রী আহত হয়েছেন, তা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
 
ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলনের নেতা সাইফুর রহমান শাহরিয়ার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
 
এর আগে রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় একই দাবিতে আন্দোলনকারীরা ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা–সিলেট মহাসড়ক ও ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা ওই দুই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে দীর্ঘ যানজটে পড়ে শতাধিক যানবাহন ও যাত্রী।
 
অবরোধকারীরা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) তারা ভৈরবের মেঘনা নদীতে নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।