ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনেই ১,০৩৭ মামলা, ডিএমপির ব্যাপক অভিযান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১০:১৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:১৬:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনেই ১,০৩৭ মামলা, ডিএমপির ব্যাপক অভিযান ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে শনিবার (৮ নভেম্বর) একযোগে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। দিনব্যাপী এই অভিযানে বিভিন্ন এলাকায় মোট ১,০৩৭টি মামলা দায়ের করা হয় এবং ২৭৭টি গাড়ি ডাম্পিং ও ৯৬টি রেকার করা হয়।
 
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
ট্রাফিক বিভাগের সূত্রে জানা গেছে, অভিযানে মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা, রমনা ও লালবাগ—এই আটটি বিভাগের আওতায় মামলা করা হয়েছে।
 
মতিঝিল বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়। ওয়ারী বিভাগে ৮৮টি মামলা, তেজগাঁওয়ে ১৪৬টি, মিরপুরে ১১৫টি, গুলশানে ৯১টি, উত্তরায় ১৬৫টি, রমনায় ৮৭টি এবং লালবাগে ১২১টি মামলা করা হয়।
 
ডিএমপি জানায়, ট্রাফিক আইন লঙ্ঘন রোধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা প্রতিরোধই তাদের প্রধান লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।