ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জাতীয় নির্বাচনের দিনে চার প্রশ্নে গণভোট: জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তুতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:১৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:১৮:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
জাতীয় নির্বাচনের দিনে চার প্রশ্নে গণভোট: জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তুতি ছবি: সংগৃহীত
সরকার আগামী জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিনই চারটি প্রশ্নের ওপর গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এটি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক দলগুলোর দাবি পূরণের মাধ্যমে ভারসাম্য রক্ষার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
 
সাধারণত গণভোটে একটি প্রশ্ন থাকে, তবে এবার চারটি প্রশ্নে হ্যাঁ বা না ভোটের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রাথমিকভাবে প্রথম প্রশ্নে থাকবে—যেসব বিষয়ে সবদল একমত হয়েছে তা বাস্তবায়ন হবে কি হবে না। দ্বিতীয় প্রশ্ন পিআর (প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে, তৃতীয় প্রশ্নে নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন এবং চতুর্থ প্রশ্নে নোট অব ডিসেন্ট ছাড়া সনদ বাস্তবায়নের পক্ষে বা বিপক্ষে ভোট হবে।
 
বিএনপি গণভোট আগে করার প্রয়োজন দেখছে না এবং সময়ও নেই বলে জানিয়েছে। বিপরীতে জামায়াতে ইসলাম আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য ছোট দলগুলো নির্দিষ্ট দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
 
সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সিদ্ধান্ত এমনভাবে নেওয়া হবে যাতে কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ না আসে। ইতিমধ্যেই জুলাই জাতীয় সনদের আদেশ চূড়ান্ত করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করতে পারেন।
 
জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছিল সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমনের ব্যবস্থায় সংস্কারের সুপারিশ বাস্তবায়নের জন্য। ৮৪টি প্রস্তাবের মধ্যে ২৬টি দল ও জোট ইতিমধ্যেই সই করেছে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।