ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সাত খুনের আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৭:০১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৭:০১:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
সাত খুনের আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেফতার সংগৃহীত ছবি
 

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের বড় ভাই নূর ছালামকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মোট আটটি মামলার অভিযোগ রয়েছে।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে নূর ছালামকে আটক করা হয়। তিনি ২০২৪ সালের ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত কিশোর ছায়েদুল হত্যামামলার এজাহারভুক্ত আসামি; এ মামলা করেন নিহতের বোন রেহেনা বেগম।
 

নূর ছালাম একই সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা এবং স্থানীয়ভাবে নূর হোসেন পরিবারের প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতার প্রভাবে ভূমি দখলসহ নানা অনিয়মের মাধ্যমে এক ধরনের ‘ভূমিদস্যুতার রাজত্ব’ কায়েম করেছিলেন, যার বেশ কিছু অভিযোগই এখনকার একাধিক মামলায় প্রতিফলিত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।