ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

একই দিনে একাধিক ভর্তি পরীক্ষা, ভর্তিচ্ছুদের উৎকণ্ঠা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০২:৩৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০২:৩৫:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
একই দিনে একাধিক ভর্তি পরীক্ষা,  ভর্তিচ্ছুদের উৎকণ্ঠা সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের স্থগিত ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত ঘিরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। কারণ একই দিনে দেশের আরেকটি শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষাও পূর্বনির্ধারিত রয়েছে।
এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা । পাশাপাশি একই দিনে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও নির্ধারিত ছিল।
তবে ২৩ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমআইএসটি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে কেবল স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের (ব্যবহারিক) পরীক্ষা ২৭ ডিসেম্বরের পরিবর্তে ২৮ ডিসেম্বর বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত স্থানান্তর করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য বিভাগের প্রথম পর্বের লিখিত পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৭ ডিসেম্বর সকালেই অনুষ্ঠিত হবে।
এদিকে ২৮ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ভর্তি পরীক্ষা চারটি শিফটে সকাল ১০টা ২৫ মিনিট থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার ঘোষণা রয়েছে। ফলে টানা দুই দিনে একাধিক গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার সূচি একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলছেন, রাজধানীর তীব্র যানজটের মধ্যে আনুমানিক ১৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে একই দিনে ধারাবাহিক ও সময়সাপেক্ষ একাধিক পরীক্ষায় অংশগ্রহণ করা বাস্তবসম্মত নয়।
বিশেষ করে ২৭ ডিসেম্বর সকালে এমআইএসটির পরীক্ষা দিয়ে বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষায় উপস্থিত হওয়া অনেক শিক্ষার্থীর পক্ষেই কস্টকর।
এ পরিস্থিতিতে শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও দুশ্চিন্তা ও হতাশার মধ্যে রয়েছেন। অভিভাবকদের মতে একটি তারিখের সংঘাতে মেধা ও পরিশ্রমের ন্যায্য মূল্যায়ন থেকে শিক্ষার্থীদের বঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয়।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ২০ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত হয়। ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তকে শিক্ষার্থীরা মানবিক ও সময়োপযোগী হিসেবে স্বাগত জানিয়েছিলেন।
তবে নতুন তারিখ নির্ধারণের ফলে যে সমন্বয়হীন পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে সংকটে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রত্যাশা, এমআইএসটির ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষার তারিখ পুনর্বিবেচনা করে পুনর্নির্ধারণ করা হোক।
শিক্ষার্থীরা আশা করছেন, একটি সহানুভূতিশীল ও দূরদর্শী সিদ্ধান্তের।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।