ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি বাড়ল, সুবিধা মিলবে ২০২৬ সালের জুন পর্যন্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১০:৫৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ১১:১০:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি বাড়ল, সুবিধা মিলবে ২০২৬ সালের জুন পর্যন্ত ছবি: সংগৃহীত

জনস্বার্থ ও পরিবেশবান্ধব আধুনিক গণপরিবহন ব্যবস্থাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোরেল সেবায় বিদ্যমান ভ্যাট অব্যাহতি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভ্যাট অব্যাহতির সময়সীমা বাড়িয়ে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করা হয়।
 

এনবিআর জানায়, মেট্রোরেলকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও জনবান্ধব পরিবহন হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মেট্রোরেল সেবায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল।
 

পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। সরকারের মতে, রাজধানীর যানজট কমানো, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশদূষণ হ্রাসে মেট্রোরেলের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় জনস্বার্থে ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন হয়েছে।
 

এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময় পর্যন্ত যাত্রীরা তুলনামূলক কম খরচে মেট্রোরেল সেবা গ্রহণ করতে পারবেন, যা নগর গণপরিবহন ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।