ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মানিকগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ১০:১৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ১০:১৫:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
মানিকগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত ছবি সংগৃহীত

খেজুরের রস খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় মানিকগঞ্জ–হেমায়েতপুর আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

নিহত দুই কিশোর হলো—ঢাকার আশুলিয়ার সন্দিপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইউসুফ আলী (১৫) এবং একই এলাকার জাফর আহমেদের ছেলে মিরাজ হোসেন (১৮)। ইউসুফ আশুলিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং মিরাজ সাভারের একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ৮ থেকে ১০ জন কিশোর মোটরসাইকেলযোগে ঢাকার আশুলিয়া থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খেজুরের রস খেতে যান। রস খেয়ে বাড়ি ফেরার পথে সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
 

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউসুফ ও মিরাজকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 

এ বিষয়ে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম জানান, সকালে ঘন কুয়াশার কারণে রাস্তা স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।