ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ৯ হাজারের বেশি প্রাণহানি, ক্ষতি ৬০ হাজার কোটি টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৫:৪৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৫:৪৭:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ৯ হাজারের বেশি প্রাণহানি, ক্ষতি ৬০ হাজার কোটি টাকা সংগৃহীত

২০২৫ সালে বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথে সংঘটিত দুর্ঘটনায় প্রায় ৯ হাজার ৭৫৪ জন প্রাণ হারিয়েছেন এবং ১৫ হাজার ৯৬ জন আহত হয়েছেন। শুধু সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৭২৯টি ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত ও ১৪ হাজার ৮১২ জন আহত হয়েছেন। আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০ হাজার কোটি টাকার বেশি।
 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। নৌপথে ১২৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৮ জন, আহত ১৩৯ জন এবং ৩৮ জন নিখোঁজ রয়েছে। সড়ক দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বেড়েছে; ২ হাজার ৪৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৯৮৩ জন নিহত ও ২ হাজার ২১৯ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার প্রায় ৩৭ শতাংশ।
 

২০২৫ সালের সড়ক দুর্ঘটনা ২০২৪ সালের তুলনায় ৬.৯৪ শতাংশ বেড়েছে। নিহতের সংখ্যা ৫.৭৯ শতাংশ এবং আহতের সংখ্যা ১৪.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে রয়েছেন চালক, পথচারী, শিক্ষার্থী, শিক্ষক, নারী, শিশু, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, পরিবহন শ্রমিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে চালক, পথচারী ও শিক্ষার্থীর মধ্যে।
 

সংগঠনের পর্যবেক্ষণে দেখা গেছে, মোট দুর্ঘটনার প্রায় ৪৯ শতাংশ ক্ষেত্রে পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া এবং ট্রেন-যানবাহন সংঘর্ষও উল্লেখযোগ্য। দুর্ঘটনার বড় অংশ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সংঘটিত হয়েছে।
 

সংবাদ সম্মেলনে মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ক্ষমতার পালাবদল হলেও সড়ক ব্যবস্থাপনার নীতিতে কার্যকর পরিবর্তন না আসায় দুর্ঘটনা ও ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। যানজট ও চাঁদাবাজির কারণে পরিবহন ভাড়া বেড়েছে, অথচ নিরাপত্তা নিশ্চিত হয়নি।”
 

সংগঠনটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা, পরিবহন খাত সংস্কার ও উন্নত গণপরিবহনের সুস্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সড়ক নিরাপত্তায় বাজেট বৃদ্ধির, আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থা চালুর, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস ব্যবস্থায় সংস্কার এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত ক্ষতিপূরণ প্রদানের সুপারিশ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।