ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:১২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:১২:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৫ বার পঠিত
রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রংপুরের রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ-এ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
 

রোববার (১৫ মার্চ) রংপুর জেলা তথ্য অফিস এ তথ্য জানিয়েছে। ঈদের প্রধান জামাতকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
 

এবারের ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদ-এর খতিব মাওলানা বায়েজীদ হোসাইন।
 

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদ-এ দুই ধাপে অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
 

এ ছাড়া জেলার উপজেলা পর্যায়ের ঈদগাহ ও মসজিদগুলোতেও প্রধান জামাতের সময়ের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হবে।
 

ঈদ উপলক্ষে হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করবে জেলা প্রশাসন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।