ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাষ্ট্রপতির পদ শূন্যতা ও নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন নিয়ে কৌতুহল!

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসায় নতুন রাষ্ট্রপ্রধান কে হচ্ছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১২:০৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১২:০৭:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৪ বার পঠিত
রাষ্ট্রপতির পদ শূন্যতা ও নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন নিয়ে কৌতুহল! ছবি: সংগৃহীত
মো. সাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে দায়িত্ব কতদিনের, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপ্রধান—সবখানেই এখন সেই আলোচনা।
 
৫৪ পেরোনো বাংলাদেশ এ পর্যন্ত পেয়েছে ২২ জন রাষ্ট্রপতি। তবে তাদের সবাই পুরুষ। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন—এবার কি প্রথম নারী রাষ্ট্রপতির দেখা মিলছে?
 
তবে এই আলোচনায় মানবাধিকারকর্মী, আমলা, সাবেক উপদেষ্টার পাশাপাশি বরাবরের মতোই শীর্ষে বিএনপির স্থায়ী কমিটির ৪ সদস্যের নাম।
 
এ বিষয়ে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যাকে দিয়ে সবচেয়ে বেশি কাজ হবে, প্রধানমন্ত্রী তাকেই রাষ্ট্রপতি বানাবেন।
 
দলের জন্য নিবেদিত ও গ্রহণযোগ্য কেউই সর্বোচ্চ সাংবিধানিক পদে আসতে পারেন উল্লেখ করে তিনি আরও বলেন, দলের সিনিয়র নেতারা ও প্রধানমন্ত্রী বসেই সিদ্ধান্ত গ্রহণ করবেন কাকে রাষ্ট্রপতি বানানো যায়। তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পারেন, একজন রেনাউনড মানুষ হতে পারেন, দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হতে পারেন, কিংবা দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন, সিনিয়র এবং সবার পছন্দের মানুষ হতে পারেন। এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করেই কেবল সিদ্ধান্ত নেওয়া হবে।
 
এদিকে দলের একাধিক সূত্র জানাচ্ছে, সেপ্টেম্বরের শুরুতেই হবে রাষ্ট্রপতি নির্বাচন।
 
রাষ্ট্রপতি নির্বাচন কবে হতে পারে—এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকবেন আন্টিল ইলেকশন। নেক্সট পার্লামেন্ট, আমাদের সেপ্টেম্বরের সেই সময়ে, এটা পার্লামেন্টে ভোটে যাবে।
 
তাই জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরুর আগে স্থায়ী কমিটি ও মন্ত্রিপরিষদ বৈঠকের দিকেই থাকছে সবার চোখ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।