সৌদি আরব আগুন ১৭ জনের মৃত্যু: ৭ জনই নওগাঁর আত্রাইয়ের
নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দার ১ জন রয়েছে, হতাহত বাড়ার আশঙ্কা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১২:১০:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১২:২৮:৫৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৯২ বার পঠিত
ছবি: সংগৃহীত
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যু হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
রোববার(৯ আগস্ট) কারখানায় আগুন লেগে ওই সাতজনের মৃত্যু হয়। তবে এ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।