ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ডলারের দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে কমল

মার্কিন মুদ্রার মান হ্রাসের জেরে বিশ্ববাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে ভালো মানের স্বর্ণের ভরি কমে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৩:৩২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৩:৩২:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
ডলারের দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে কমল ছবি: সংগৃহীত
মার্কিন ডলারের দরপতনের জেরে বিশ্ববাজারে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফের বাড়লো স্বর্ণের দাম। এদিকে মার্কিন মূল্যস্ফীতির আসন্ন তথ্যের দিকে সতর্ক নজর রাখছেন বিনিয়োগকারীরা, যার ওপর ভিত্তি করে তৈরি হবে ফেডারেল রিজার্ভের সুদের হারের পরবর্তী রূপরেখা ও স্বর্ণের বাজারের নতুন দিকনির্দেশনা।
 
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৪টা ১৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১৪ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর সামান্য কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৭ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।
 
বাজার বিশ্লেষকদের মতে, এখন সবার নজর যুক্তরাষ্ট্রের নতুন মূল্যস্ফীতির পরিসংখ্যানের দিকে। এই তথ্য ফেডকে সুদের হার কমাতে বা অপরিবর্তিত রাখতে প্রভাবিত করতে পারে। ফলে স্বর্ণের বাজারেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
 
এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। এবার ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। ভ্যাটসহ এ মানের স্বর্ণের ভরির দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এর আগে গত ৬ সেপ্টেম্বর একই মানের স্বর্ণের ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। দুই দফায় মোট ৩ হাজার ৩২৪ টাকা দাম কমেছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
 
নতুন দর অনুযায়ী ভ্যাটসহ ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।