ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পরমাণু ইস্যুতে আইএইএর আপত্তি আমলে নিচ্ছে না কোরিয়া

নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্রের মর্যাদা ‘অপরিবর্তনীয়’ বলে দাবি পিয়ংইয়ংয়ের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১১:৫৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১২:১১:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৬ বার পঠিত
পরমাণু ইস্যুতে আইএইএর আপত্তি আমলে নিচ্ছে না কোরিয়া ছবি: সংগৃহীত
ওয়াশিংটনের আপত্তি সত্ত্বেও উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির জোরদার করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তদারকি সংস্থার সদস্য দেশগুলো। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংস্থাটির বার্ষিক সম্মেলনে গৃহীত একটি প্রস্তাবে সদস্য দেশগুলো উত্তর কোরিয়ার কিছু পারমাণবিক স্থাপনায় ‘কার্যক্রমের মাত্রা বৃদ্ধি’ এবং দেশটির ‘পারমাণবিক কর্মসূচির আরও উন্নয়নের’ বিষয়টি উল্লেখ করেছে।
 
৬১টি সদস্য দেশের প্রস্তাবিত এই পদক্ষেপটির পক্ষে ১০৩টি দেশ সমর্থন জানিয়েছে। অন্যদিকে রাশিয়া ও চীনসহ ছয়টি দেশ এর বিরোধিতা করে। এছাড়া ১৪টি দেশ ভোটদান থেকে বিরত থেকেছে। প্রস্তাবে বলা হয়, পিয়ংইয়ং পারমাণবিক কার্যক্রম গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির সরকারের প্রতি এ ধরনের সব কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়।
 
আইএইএ-র বার্ষিক সম্মেলনে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বারবারই বিভিন্ন প্রস্তাব পাস করা হয়েছে। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং বলেছেন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার বিষয়টি ‘চূড়ান্ত’। যারা এ ধরনের কার্যক্রম বন্ধের আশা করছেন, তারা ‘বোকা’।
 
সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-তে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আইএইএ সম্মেলনে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রচেষ্টার বিষয়ে ‘সেই পরিচিত ও হাস্যকর কথাবার্তা’ শোনা যাবে, এমনটাই প্রত্যাশিত ছিল।
 
নিষিদ্ধ অস্ত্র তৈরির দায়ে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা উত্তর কোরিয়া ইয়ংবিয়ন, কাংসন এবং কুসং-এ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিচালনা করছে বলে ধারণা করা হয়। ২০০৯ সালে দেশটি আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার বন্ধ করে দেয়। এরপর থেকে দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর নজর রাখতে সংস্থাটিকে স্যাটেলাইট চিত্র এবং উন্মুক্ত তথ্যের উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে।
 
সম্মেলনের আগে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থার প্রধান রাফায়েল গ্রসি জানান, ইয়ংবিয়নে অতিরিক্ত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা শনাক্ত করা হয়েছে; পিয়ংইয়ং আলোচনার পর স্থাপনাটি নিষ্ক্রিয় করার কথা বললেও ২০২১ সালে তা পুনরায় চালু করে।
 
প্রতিবেদনে আরও বলা হয়, কাংসন সমৃদ্ধকরণ কেন্দ্রে নির্মিত একটি বাড়তি অংশ সম্ভবত জানুয়ারি মাসে চালু হয়েছে, যা দেশটির অস্ত্র-মানের পারমাণবিক উপাদান তৈরির সক্ষমতার ‘আরও সম্প্রসারণ’ নির্দেশ করে। এতে ফেব্রুয়ারি মাসে কিম জং উন কর্তৃক ঘোষিত ‘জাতীয় পারমাণবিক শক্তি’ জোরদার করার ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা’ এবং জুন মাসে তার ‘নব-উদ্বোধনকৃত পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা’ পরিদর্শনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।