ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ধামইরহাটে আলোচনা সভা ও মাহফিলের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব মো. মাহবুবার রহমান চৌধুরী চপল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১১:৩০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১১:৩০:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
ধামইরহাটে আলোচনা সভা ও মাহফিলের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছবি: প্রতিনিধি

 নওগাঁর ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) ধামইরহাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বক্তব্যে ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবার রহমান চৌধুরী চপল বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের আবির্ভাব ঘটে। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে।”


তিনি দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবার রহমান চৌধুরী চপল, ধামইরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ান হোসেন রঞ্জু, পৌর বিএনপির সদস্য আজমল হোসেন চৌধুরী সাহান, পৌর মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন, সাধারণ সম্পাদক কাইফা খাতুন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নার্গিস বানু, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহেল হোসেন সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ধামইরহাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আবির হাসান মিলন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাঈদ বিন জাবেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।