ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হামলার আশঙ্কায় সৌদিতে জরুরি সতর্কতা

হুতি হামলার উত্তেজনার মধ্যে সৌদি আরবে জরুরি সতর্কতা, ইরানে মোসাদ-সংশ্লিষ্টতার অভিযোগে একজনের মৃত্যুদণ্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৩:৩৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৩:৩৩:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
হামলার আশঙ্কায় সৌদিতে জরুরি সতর্কতা ছবি: সংগৃহীত

‘শত্রুভাবাপন্ন’ আকাশপথে হামলার আশঙ্কায় রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে এই সতর্কতা জারি হয়। এর পর রিয়াদে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষ সতর্কতার সুনির্দিষ্ট কারণ বা বিস্ফোরণের উৎস জানায়নি।

 

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত বাড়ার পর রিয়াদে এটিই প্রথম বড় ধরনের আকাশপথে হামলার সতর্কতা। এর আগে সৌদি কর্তৃপক্ষ হুতিদের ছোড়া কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার কথা জানিয়েছে।
 

এদিকে একই দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সৌদি আরব ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে। ১৫ সদস্যের পরিষদ বলেছে, হুতিদের সামরিক কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে ইয়েমেনের ওপর কার্যকর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং হুতিদের কাছে অস্ত্র, সামরিক প্রশিক্ষণ ও অর্থায়ন পৌঁছানো বন্ধে দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
 

অন্যদিকে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হোসেন পেদ্রাম নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, ইসফাহান প্রদেশের সামরিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা সম্পর্কে তথ্য ইসরাইলের কাছে সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে এই সাজা দেওয়া হয়। ইরানের সুপ্রিম কোর্টও তার মৃত্যুদণ্ড বহাল রেখেছিল।
 

ইরানি কর্তৃপক্ষের দাবি, পেদ্রাম ইসফাহানের সংবেদনশীল সামরিক স্থাপনার তথ্য মোসাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। এসব স্থাপনার কয়েকটি ২০২৫ সালের ১২ দিনের ইরান-ইসরাইল সংঘাতের সময় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল বলে ইরানের বিচার বিভাগ জানিয়েছে। তবে তার গ্রেপ্তার বা বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।