ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি করবে যুক্তরাষ্ট্র

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে সই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০১:০২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০১:০২:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি করবে যুক্তরাষ্ট্র সংগৃহীত ছবি
 

যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে নতুন নিরাপত্তা চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে দুটি বড় সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ পাবে। পরে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন।
 

ট্রাম্প জাতিসংঘের অধিবেশনে বলেন, গ্রিনল্যান্ডের উপযুক্ত স্থানে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক উপস্থিতি গড়ে তুলবে এবং দুটি বড় সামরিক ঘাঁটি নির্মাণ করবে। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষকে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি স্থাপন বা সংবেদনশীল বিনিয়োগের অনুমতি দেওয়া হবে না, যদি না ওয়াশিংটনের লিখিত অনুমোদন থাকে।
 

নতুন চুক্তিটি আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে করা হয়েছে। এর আওতায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি নরসারসুয়াক ও মেস্টারসভিগ এলাকায় নতুন প্রতিরক্ষা স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিদ্যমান পিটুফিক স্পেস বেসও চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ থাকবে।
 

তবে চুক্তিটি গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়নি। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবেই থাকছে এবং চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব ও গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।
 

গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও উত্তর আটলান্টিকের সামরিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উপস্থিতি এবং রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান তৎপরতার কারণে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব বেড়েছে।
 

চুক্তিটি এমন এক সময়ে হলো, যখন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে ট্রাম্পের আগের অবস্থান নিয়ে ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। নতুন সমঝোতার মাধ্যমে সেই বিরোধের পরিবর্তে গ্রিনল্যান্ডের নিরাপত্তা কাঠামোয় যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা বাড়ানোর পথ তৈরি হয়েছে। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।