ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুতে জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ জাভিয়ের মিলে’র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১২:৪৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১২:৪৪:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত
জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বসংস্থাটিকে কড়া ভাষায় আক্রমণ করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়েল মিলেই। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি জাতিসংঘকে একটি অকার্যকর ও ব্যর্থ সংস্থা হিসেবে আখ্যা দেন। মিলেই স্পষ্ট ভাষায় বলেন, বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং মানবাধিকার নিশ্চিত করতে জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উল্টো এটি এমন একটি সংস্থায় পরিণত হয়েছে যা কেবল কিছু আমলা আর সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে চলেছে।
 
নিজের ক্ষোভ উগরে দিয়ে আর্জেন্টিনার এই ডানপন্থী নেতা বলেন, যে উদ্দেশ্যে জাতিসংঘ গড়ে উঠেছিল, সংস্থাটি সেই মূল লক্ষ্য থেকে অনেক দূরে সরে গেছে। বিশ্বজুড়ে যখন সন্ত্রাসবাদ, সহিংসতা ও অরাজকতা বৃদ্ধি পাচ্ছে, তখন জাতিসংঘ কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মানবাধিকার রক্ষার নামে বিশ্বসংস্থাটি প্রকৃত সত্যকে এড়িয়ে চলছে এবং পক্ষপাতমূলক আচরণ করছে বলেও তিনি দাবি করেন।
 
ভাষণে যুক্তরাজ্য নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত, সেই ভূখণ্ডের সার্বভৌমত্ব প্রসঙ্গ তুলে ধরেন মিলেই। তিনি অভিযোগ করেন, এত বড় একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে জাতিসংঘ চোখ বন্ধ করে রেখেছে এবং নিজের নিরপেক্ষতা হারিয়েছে। এ বিষয়ে দ্রুত আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।