ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইরানি এয়ারলাইনসের নিষেধাজ্ঞা ছাড় চেয়ে যুক্তরাষ্ট্র- ইরাকের আলোচনা

মানবিক, চিকিৎসা, শিক্ষা ও ধর্মীয় ফ্লাইট চালুর সুযোগ চায় বাগদাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১০:৪২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১০:৪৬:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
ইরানি এয়ারলাইনসের নিষেধাজ্ঞা ছাড় চেয়ে যুক্তরাষ্ট্র- ইরাকের আলোচনা ছবি সংগৃহীত

ইরানি এয়ারলাইনসের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধ থেকে ইরাকের কয়েকটি বিমানবন্দরকে অব্যাহতি দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে বাগদাদ। প্রস্তাবিত ছাড় কার্যকর হলে মানবিক সহায়তা, চিকিৎসা, শিক্ষা ও ধর্মীয় তীর্থযাত্রার প্রয়োজনীয় ফ্লাইট পুনরায় চালুর সুযোগ তৈরি হতে পারে।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদির মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ইরানকে ঘিরে চলমান সংকটের মধ্যে আকাশ যোগাযোগ স্বাভাবিক রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এর আগে শুক্রবার ২৫ সেপ্টেম্বর ইরানের সঙ্গে ইরাকের চারটি বিমানবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করা হয়। এর কয়েক দিন আগে ইরানি এয়ারলাইনসের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা বিশ্বের যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন বিমান চলাচলসংক্রান্ত বিধিনিষেধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে ইরাক চলমান সংকট ও সংঘাতের অবসানে সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। বাগদাদের অবস্থান অনুযায়ী, এমন একটি সমাধানে পৌঁছানো প্রয়োজন, যাতে আঞ্চলিক দেশ ও জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।

ইরানের সঙ্গে আকাশ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় মানবিক সহায়তা, চিকিৎসা, শিক্ষা ও ধর্মীয় প্রয়োজনে যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যে ইরাক এই ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।