ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানের নতুন করে আলোচনা শুরু

সাত মাসের সংঘাত অবসানে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছে দুই দেশ; ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে চলছে আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১০:১৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১০:১৩:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০১ বার পঠিত
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানের নতুন করে আলোচনা শুরু ছবি সংগৃহীত

সাত মাস ধরে চলা যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুই দেশের কর্মকর্তারা আলাদাভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর রয়টার্সের।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে যে সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তার সংশোধিত সংস্করণ নিয়ে এবার আলোচনা হতে পারে।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পরও নিউইয়র্কে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব এবং হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল পুনরায় চালুর শর্ত নিয়ে জবাবের অপেক্ষায় রয়েছেন।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি চুক্তি বা শান্তিপূর্ণ সমাধান চায়, তাহলে ইরান ইতোমধ্যে সেই সমাধানের প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোমবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ইরানের প্রস্তাবে ইরান ও লেবাননে সব ধরনের সংঘাত বন্ধ, ইরানের কয়েক বিলিয়ন ডলারের সম্পদের ওপর জব্দাদেশ প্রত্যাহার, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের বিষয় রয়েছে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার অনুমতি দেবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দখল বা ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়েও দুই পক্ষ আবার আলোচনা শুরু করতে পারে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার দাবি ছিল, অর্থনৈতিক চাপের কারণে ইরান দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। সাত মাস ধরে চলা সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ থাকায় বিশ্ববাজারেও এর বড় ধরনের প্রভাব পড়েছে।

এর আগে এপ্রিল ও জুনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই দফা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে উভয়বারই অল্প সময়ের মধ্যে সেই যুদ্ধবিরতি ভেঙে যায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।