হরমুজ প্রণালি চালুর প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব প্রত্যাশা করছে ই
কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে তেহরানের শর্ত পৌঁছেছে; চূড়ান্ত জবাবের অপেক্ষায় ইরান
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:৩০:৪১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:৩০:৪১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯২ বার পঠিত
ছবি: সংগৃহীত
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। এটি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। আজ মঙ্গলবারই সেই কাঙ্ক্ষিত জবাব পাওয়ার আশা করছে তেহরান।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
গত সোমবার কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, ইরান তাদের পরিকল্পনা তুলে ধরার পর থেকে আলোচনা আগের চেয়ে অনেক বেশি আন্তরিক হয়েছে। কাতারের প্রতিনিধিরা কিছু নতুন ধারণা দিয়েছেন। তারা বিষয়টি নিয়ে আমেরিকানদের সঙ্গে আরেকবার কথা বলবেন। এরপরই যুক্তরাষ্ট্রের চূড়ান্ত জবাব কাতারের মাধ্যমে তেহরানে পৌঁছাবে।
আরাগচি জানান, কাতার আশা করছে মঙ্গলবারই এই বার্তা তাদের কাছে পৌঁছাবে। সেই বার্তার ওপর ভিত্তি করেই তেহরান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মেহর নিউজ এজেন্সিকে তিনি বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে আমাদের সর্বোচ্চ নেতার দেওয়া কিছু শর্ত রয়েছে। প্রণালিটি খুলতে হলে সেগুলো মানতেই হবে।
বর্তমানে আলোচনার একমাত্র বিষয় হলো এই হরমুজ প্রণালি। আরাগচির মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই কোনো চুক্তি বা শান্তির পথ চায়, তবে ইরান সেই সমাধানের পথ দেখিয়ে দিয়েছে। এখন কেবল শর্তগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।