ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

এলপি গ্যাসের সংকট নেই, দাবি তথ্য উপদেষ্টার

আমদানিকারকদের তথ্য অনুযায়ী দেশে এলপিজির সরবরাহ ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৮:১৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৭:২৫:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮৭ বার পঠিত
এলপি গ্যাসের সংকট নেই, দাবি তথ্য উপদেষ্টার ছবি সংগৃহিত
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, এলপিজি আমদানিকারক ও অপারেটরদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দেশে গ্যাসের সংকট নেই বলে জানানো হয়েছে। এর আগে সোমবার জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকেও তারা দেশের এলপিজির সরবরাহ ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে বলে আশ্বস্ত করেন।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার এগিয়ে নেওয়া হবে। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সরকার আগের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে এবং সহিংসতা আগের তুলনায় অনেক কমেছে। সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।