ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সিরাজগঞ্জে ৯৪ চোরাই মোবাইলসহ আন্তজেলা চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ধুনটের মোবাইলের দোকানে চুরির পর ঢাকায় পালানোর পথে বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৪৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:৪০:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
সিরাজগঞ্জে ৯৪ চোরাই মোবাইলসহ আন্তজেলা চক্রের ৮ সদস্য গ্রেপ্তার ছবি সংগৃহিত
সিরাজগঞ্জে মহাসড়কে চলাচলকারী একটি বাসে অভিযান চালিয়ে ৯৪টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন রবিউল (৩৩), আলাউদ্দিন (২৫), ইসরাফিল (২৭), হৃদয় (৩৫), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)। পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন জেলার বাসিন্দা এবং সংঘবদ্ধ চোর চক্রের সঙ্গে জড়িত। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে বগুড়ার ধুনটের মাসুদ টেলিকম নামের একটি দোকানের শাটার কেটে ভেতরে ঢুকে মোবাইল ফোনগুলো চুরি করা হয়। এ ঘটনায় ধুনট থানায় মামলা হয়েছে। দোকানের মালিক মাসুদ রানা জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। পরদিন সকালে মার্কেটের নৈশপ্রহরী দোকানের তালা কাটা ও শাটার খোলা দেখতে পান। খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান। পরে স্থানীয় সিএনজি চালকদের কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ জানতে পারে, আটজন ব্যক্তি দুটি সিএনজি অটোরিকশা ভাড়া করে শেরপুর বাসস্ট্যান্ডে যায়। সেখান থেকে তারা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠে। পরে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ বাসটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।