মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের হামলা
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকালে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হকার ও ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের গাড়ি ও ভেকু ভাঙচুর করেন।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:১৪:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:১৪:৪৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮০ বার পঠিত
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় হামলা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সিটি কর্পোরেশন গাড়িতে অগ্নি সংযোগ এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে হকাররা।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।
জানা যায়, মিরপুর ১০ এ ফুটপাত উচ্ছেদকালে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। এতে ক্ষুব্ধ হয়ে হকার আর ফুটপাতে ব্যবসায়ীরা তিনটা সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়, আর ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করছে, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।