ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নিরাপত্তা উদ্বেগে যুক্তরাজ্য থেকে বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ফেয়ারফোর্ড ঘাঁটিতে নাশকতার পরিকল্পনার অভিযোগ, ইরানের সম্পৃক্ততা নিয়ে পাল্টাপাল্টি দাবি Meta Description:

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১০:২৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১০:২৯:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
নিরাপত্তা উদ্বেগে যুক্তরাজ্য থেকে বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ছবি সংগৃহীত

নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মোতায়েন থাকা সব ‘বি-১’ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ঘাঁটিটিতে কয়েকজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে গ্রেপ্তারের এক সপ্তাহ পর বিমানগুলো সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে পেন্টাগন।

লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত ফেয়ারফোর্ড ঘাঁটিতে প্রায় এক ডজন মার্কিন ‘বি-১’ বোমারু বিমান মোতায়েন ছিল। ইরানে যুক্তরাষ্ট্রের চালানো হামলাতেও এসব বিমান ব্যবহার করা হয়েছিল। পেন্টাগনের এক মুখপাত্র ই-মেইলে জানান, সামরিক অভিযানের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সামরিক সরঞ্জাম ও সেনাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি।

তবে বর্তমানে ফেয়ারফোর্ড ঘাঁটিতে থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। নিরাপত্তা উদ্বেগ এবং ঘাঁটিটিকে লক্ষ্য করে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনার আশঙ্কার মধ্যেই বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বুধবার জানিয়েছেন, ফেয়ারফোর্ড ঘাঁটিকে লক্ষ্য করে কথিত নাশকতার পরিকল্পনার সঙ্গে ইরানের সম্পৃক্ততার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে। তবে তেহরান এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে বিষয়টি নিয়ে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

এর আগে ব্রিটিশ সরকার ফেয়ারফোর্ড ঘাঁটিতে থাকা মার্কিন বোমারু বিমানগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার জন্য ব্যবহারের অনুমতি দিয়েছিল। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালাচ্ছিল এমন ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে ওই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেয়ারফোর্ড ঘাঁটিকে ঘিরে কথিত নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িতরা বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানোর পরিকল্পনা করেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এ ঘটনায় কোনো বিদেশি পক্ষের হাত থাকার ইঙ্গিত দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।