ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভারতে সেনাসদস্যের মরদেহবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পরিবারের ৩ সদস্যসহ

উত্তরপ্রদেশে পার্ক করা ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহতদের মধ্যে সেনাসদস্যের ছেলে, ভাই ও ভাতিজা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৯:০৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৯:০৪:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
ভারতে সেনাসদস্যের মরদেহবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পরিবারের ৩ সদস্যসহ ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশে এক সুবেদার মেজরের মরদেহ বহনকারী সেনা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই সেনাসদস্যের পরিবারের তিন সদস্য এবং অ্যাম্বুলেন্সের চালক রয়েছেন।
 
রবিবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের অযোধ্যা-সুলতানপুর সীমান্তের কাছে হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
 
পুলিশ জানিয়েছে, চণ্ডীগড় থেকে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় নিজ গ্রামের বাড়িতে সুবেদার মেজর সত্যবানের মরদেহ নিয়ে যাওয়ার সময় অযোধ্যা-সুলতানপুর সীমান্তের কাছে হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ৭৯ দশমিক ৬ কিলোমিটার মাইলফলকের কাছে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
 
দুর্ঘটনায় সত্যবানের ছেলে গৌরব সিং (২৮), ভাই রাজন চৌধুরী (৩৫), ভাতিজা রাম সমুজ সিং (৪০) এবং অ্যাম্বুলেন্সচালক জসপাল (৩০) নিহত হন। গৌরব সিং ও জসপাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রাজন চৌধুরী ও রাম সমুজ সিংকে অযোধ্যা জেলার পিথলা-কুমারগঞ্জের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
 
নিহত চারজনই সুবেদার মেজর সত্যবানের মরদেহের সঙ্গে ছিলেন। সত্যবান দেওরিয়া জেলার রুদ্রপুর এলাকার গলিয়া দুধাইলা গ্রামের বাসিন্দা ছিলেন।
 
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।
 
পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সুবেদার মেজর সত্যবানের মরদেহ হালিয়াপুর থানা চত্বরে রাখা হয়েছে।
 
সুলতানপুরের পুলিশ সুপার বিনীত জয়সওয়াল জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলাশাসক ইন্দ্রজিৎ সিং ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।