ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: হল প্রভোস্ট প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যবস্থা, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৮:২৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৮:২৩:৫৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২১ বার পঠিত
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: হল প্রভোস্ট প্রত্যাহার ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আন্দোলনকারী সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাংবাদিক ও শিক্ষার্থীরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং ছাত্রদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

পরে রাত ১১টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনায় বসে। বৈঠকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের পদক্ষেপ, মামলা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। আন্দোলনকারীরা হামলার ঘটনায় দায়ীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।

দীর্ঘ আলোচনার পর উপাচার্য দায়িত্বে অবহেলার অভিযোগে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। একই সঙ্গে তদন্ত কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের দেওয়া আশ্বাসের পর আন্দোলনকারীরা বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।