ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৮ সদস্যসহ গ্রেফতার ১৫৪

মাদক, চুরি-ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামিরাও আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৮:৪৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৮:৪৫:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৮ সদস্যসহ গ্রেফতার ১৫৪ ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ সদস্যসহ ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল থেকে সোমবার (৫ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ১৫৪ জনের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ সদস্য রয়েছেন। এছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং নিয়মিত মামলার আসামিদেরও গ্রেফতার করা হয়েছে।

জেলার সাতটি থানার পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন। বিভিন্ন এলাকায় অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বিকভাবে নেতৃত্ব দেন।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবন, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।