ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নতুন কমিশনের মেয়াদে দুদকের ১২২ মামলা অনুমোদন

নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর প্রায় দেড় মাসে ১২২টি মামলা ও ৬৬টি অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। আদালতের আদেশে সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:৩৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:৩৯:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
নতুন কমিশনের মেয়াদে দুদকের ১২২ মামলা অনুমোদন ছবি—সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত ২০ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১২২টি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় ৬৬টি অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। এ ছাড়া ঘুষ লেনদেনের সময় অভিযুক্তদের হাতেনাতে ধরতে ৬১টি অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এই সময়ে আদালতের আদেশে ৬৮ জনের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
 

জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে স্থাপিত এসআইএস সিস্টেম পরিচালনা, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের নামে শতকোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধান করছে দুদক। এ ঘটনায় কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
 

এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় শত শত কোটি টাকা আত্মসাৎ এবং অতিরিক্ত মূল্য দেখিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগেও জাহিদুর রহিমের বিরুদ্ধে অনুসন্ধান করছে কমিশন।
 

অন্যদিকে, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশিদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।