ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

দুই বছরের মধ্যে ডিজিটাল নেটওয়ার্কে আসবে সকল বিশ্ববিদ্যালয়

ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সেবা অনলাইনে নেওয়ার পরিকল্পনা ইউজিসির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৯:২৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৯:২৫:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
দুই বছরের মধ্যে ডিজিটাল নেটওয়ার্কে আসবে সকল বিশ্ববিদ্যালয় ছবি সংগৃহীত

দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কে আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ ব্যবস্থার আওতায় বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নত নেটওয়ার্ক সংযোগ, উচ্চগতির ওয়াই-ফাই এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। এর ফলে উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং শিক্ষার্থীদের বিভিন্ন সেবা গ্রহণ সহজ হবে।


রোববার (১৮ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক পরামর্শক কর্মশালায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এসব পরিকল্পনার কথা জানান। ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার।


পরিকল্পনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ডিজিটাল শ্রেণিকক্ষ ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভর্তি আবেদন, ফি পরিশোধ, আবাসিক হলে আসনের তথ্য জানা এবং সনদের জন্য আবেদনসহ শিক্ষার্থীদের বিভিন্ন সেবা অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হবে। এতে প্রয়োজনীয় কাজের জন্য বারবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন কমবে।


উচ্চশিক্ষায় দক্ষ শিক্ষকের ঘাটতি মোকাবিলায়ও প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে ইউজিসি। বিশেষ করে কম্পিউটার বিজ্ঞানের মতো বিষয়ে যেসব বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষকের সংকট রয়েছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের নেওয়া ক্লাসে যুক্ত করার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষাবিদদের দক্ষতা কাজে লাগানোর বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।


বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে ভর্তি, হিসাব, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও বৃত্তিসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার জন্য সমন্বিত সফটওয়্যার চালুর বিষয়েও কাজ করছে কমিশন। এ ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ এবং দাপ্তরিক কাজ পরিচালনায় সুবিধা পেতে পারে।


এ ছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার লক্ষ্যও জানিয়েছে ইউজিসি। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে উচ্চশিক্ষায় প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করার সুযোগ তৈরি হবে। তবে ঘোষিত পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নির্ভর করবে সংশ্লিষ্ট উদ্যোগ ও অবকাঠামো উন্নয়নের অগ্রগতির ওপর।



নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।